প্রিন্ট এর তারিখঃ Apr 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 26, 2026 ইং
চন্দনাইশ বরমায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার রুটিন ও পানি বিতরণ

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশ বরমায় সুশৃঙ্খল সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে এসএসসি ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। ২৬ শে এপ্রিল রবিবার বরমা ইউনিয়নের বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি ২০২৬-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সময়সূচী (রুটিন) এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, বরমা ইউনিয়ন শাখা। তীব্র গরমে পরীক্ষার্থীদের স্বস্তি প্রদান এবং পরীক্ষার সময়সূচী নিয়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই সেবাধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়। কার্যক্রম চলাকালীন সংগঠনের নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং শান্ত পরিবেশে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।
রুটিন ও পানি বিতরণের সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বরমা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ছাত্রনেতা মোঃ ইমরানুল হক মহিউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার সভাপতি এম এ সাঈদ আসিফ, বাংলাদেশ ইসলামী যুবসেনা বরকল ইউনিয়ন শাখার সভাপতি যুবনেতা এম আব্দুল মুমিন চৌধুরী, রাউলিবাগ বাইতুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক, ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মোঃ এনামুল হক এনাম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল হোসেন, রোমান উদ্দিন, মোহাম্মদ সাইমন, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ সাব্বিরসহ বরমা ইউনিয়ন ছাত্রসেনার স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এসময় পরীক্ষার্থীদের অভিভাবকগণ ছাত্রসেনার এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। ছাত্র সেনার নেতৃবৃন্দ জানান, "শিক্ষাই জাতির মেরুদণ্ড। পরীক্ষার্থীরা যাতে কোনো প্রকার দুশ্চিন্তা ছাড়া এবং সুস্থ শরীরে পরীক্ষা দিতে পারে, সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিলাম ভবিষ্যতেও আমরা শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে রাজপথে এবং শিক্ষা প্রতিষ্ঠানে পাশে থাকব।" পরিশেষে, সুশৃঙ্খলভাবে রুটিন ও পানি বিতরণ শেষে সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট